রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পৌনে ৭টার দিকে ওই ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে বাহিনীর একাধিক ইউনিট সেখান ছুটে গেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা।



Leave a Reply