শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

নাশকতার ৭ মামলায় মিন্টুর জামিন

image_206590.mintu1রাজধানীতে নাশকতার ৭ মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

সোমবার পিল্টন থানার পাঁচ এবং রমনা ও শাহবাগ থানার একটি করে মামলায় আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও তাহেরুল ইসলাম তৌহিদের মাধ্যমে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।

শুনানি শেষে বিচারক মারুফ হোসেনের আদালত পল্টন থানার এবং খুরশীদ আলম রমনা ও শাহবাগ থানার মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

শুনানিতে তার আইনজীবীরা বলেন, প্রথম শ্রেণির ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিন্টু হৃদরোগে আক্রান্ত; মারাত্মক অসুস্থ। এসব মামলায় অনেকেই জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলাতেই নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ নেই। সে কারণে তিনি জামিন পেতে পারেন। এ সময় তার পক্ষে চিকিত্সার কাগজপত্র আদালতে জমা দেয়া হয়।

আরও পড়ুন