বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৩ বছরে হবে ১৩ হাজার সেতু-কালভার্ট

01-03-16-pm_ecnek-meeting-4_196648গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগামী তিন বছরে ১৩ হাজার ছোট সেতু ও কালভার্ট নির্মাণ করবে সরকার। দেশব্যাপী এসব সেতু নির্মাণে ব্যয় হবে ৩ হাজার ৬৮৪ কোটি টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্পসহ ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

২০১৯ সালের জুনের মধ্যে দেশের ৬৪ জেলার ৪৮৯ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

একনেকের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

১২টি প্রকল্পের মোট ব্যয় ৬ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে বিদেশী সাহায্য থেকে পাওয়া যাবে ৯৫৬ কোটি টাকা।

আরও পড়ুন