বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন

ashulia-fire-pic-(3)_196848সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে জামগড়া সরকার মার্কেট গোরাট এলাকার নাভানা গেটের পাশে এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।।

ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা হঠাৎ করে ঝুট ব্যবসায়ী এমরান হাজীর ঝুটের গুদামঘরে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামঘরে ছড়িয়ে পড়ে। পরে ডিইডিজেডের তিনটি ইউনিট, সাভার ও ধামরাই থেকে আরও ৫টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর সকাল ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন