বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্টেডিয়ামে বসে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

pm_cricket_new_5787এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের উৎসাহ দিতে মাঠে গিয়ে খেলা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের বোলারদের তাণ্ডবে পাকিস্তান যখন ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত, ঠিক ওই সময় (রাত ৮টায়) ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত প্রধানমন্ত্রী।

বাংলাদেশ দলের জয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে বসেই খেলা দেখেন প্রধানমন্ত্রী। জয়ের পর প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়।

বুধবার পাকিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্য সৌম্য ও মাহমুদুল্লাহদের ব্যাটে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই পৌছে যায় টাইগাররা।

এ জয়ের ফলে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলো আয়োজক বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে তাদের মুখোমুখি হবে ভারত।

আরও পড়ুন