রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় দুই ভাইবোন হত্যা মামলার আসামি তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চায় পুলিশ।
রামপুরা থানা পুলিশ জানিয়েছে, দুপুরে আসামি মাহফুজাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হচ্ছে বলে।
গত সোমবার রামপুরার বনশ্রীতে নুসরাত আমান অরণী ও আলভী আমান নামের দুই শিশুর ‘রহস্যজনক’ মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, খাদ্যে বিষক্রিয়ায় তারা মারা গেছে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, দুই ভাইবোনের শরীরে হত্যার আলামত রয়েছে। এরপরই নড়েচড়ে বসেন তদন্ত সংশ্লিষ্টরা।
এরপর জামালপুরে দুই শিশুর দাফন শেষে তাদের বাবা আমানউল্লাহ ও মা মাহফুজাকে ঢাকার উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে আনা হয়।
সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জিজ্ঞাসাবাদে ছেলে-মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে মাহফুজা মালেক জেসমিন।



Leave a Reply