নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭টি গ্রেনেড ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় গ্রেনেড ও অস্ত্র পরিত্যক্ত অবস্থায় ছিল।
শুক্রবার দুপুর ২টার দিকে এসব গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যাংকটি পরিষ্কার করার সময় গ্রেনেড ও গুলি পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।


