বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে সড়কের পাশে তরুণীর লাশ

index00-jugantor_6010রাজধানীর গুলশান-১ নম্বরে একটি বাড়ির সামনের সড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে গুলশান ১-এর ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। অন্য কোথাও হত্যা করে তাকে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

লাশ  ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। লাশটির তলপেটে আঘাতের চিহ্ন ছিল বলে জানান ওসি সিরাজুল।

আরও পড়ুন