বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিকে স্তব্ধ করতেই ১/১১’র সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে জিয়া পরিবারকে নির্যাতন করা হয়েছে।
তারেক রহমানের ১০তম কারাবরণ দিবস উপলক্ষে শনিবার ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।


