বুধবার ৪ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৫ বাংলাদেশি নিহত

Saudi_mapসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার দেশটির রাজধানী রিয়াদের অলাইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ স্থানীয় সেমনি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন- ঢাকার নবাবগঞ্জের এরশাদ আলী, টাঙ্গাইলের নুরুল ইসলাম ও আবুল আল মামুদ, কিশোরগঞ্জের সোহেল মিয়া ও মোহাম্মদ আলী।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান।

আরও পড়ুন