বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ৩ জেএমবি সদস্য আটক, ৭ গ্রেনেড ও ১৬ পেট্রোলবোমা উদ্ধার

jmb-bangladesh--jugantor_6095রাজশাহীর বাগমারার একটি গ্রাম থেকে ১৬টি পেট্রোলবোমা, ৭টি গ্রেনেড ও জেহাদি বইসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা দুই ঘণ্টার অভিযানে র‌্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ওয়াপদা কলোনীর আজিজুর রহমানে ছেলে আনিসুর রহমান (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাইফুল ইসলামের ছেলে আবু সাঈদ মানিক (২৮)  ও নোয়াখালীর মাইজদী উপজেলার হাবিবুল্লাহর ছেলে শাহেন শাহ (৫২)।

র‌্যাব-৫ এর কর্মকর্তা জানান, আটককৃতরা রাজশাহীর বাগমারা উপজেলার সগুনা গ্রামের একটি বাড়িতে অবস্থান করছিল। সন্দেহজনক অবস্থানের কারণে এলাকার লোকজনের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। বর্তমানে বাগমারা র‌্যাব ক্যাম্পে তাদের এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন