বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বরখাস্ত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান

fulgazi chairইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেআইনী কার্যক্রম চালানোর দায়ে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আলীম মজুমদার বরখাস্ত হয়েছেন।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করে। বিকেলে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন ইসিতে পৌঁছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, আজ (রোববার) বিকেলে ওই উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন ইসি সচিবালয়ে এসেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আবদুল আলিমের বিরুদ্ধে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বাধা, ভয়ভীতি প্রদর্শন, বেআইনী কার্যক্রম, ইসি ও সরকারের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেকারণে ফেনী জেলার ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।’

গত বুধবার ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের বেআইনী কার্যক্রমের জন্য এ উপজেলার সব ইউপির ভোট বন্ধ করে ইসি। এর পরের দিনই আবদুল আলিমকে অপসারণে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয় কমিশন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান আলিমকে বরখাস্ত করলো সরকার।

আরও পড়ুন