বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৭ খুন: বাদীর জেরা মুলতবি

7-madar-jugantor_6203নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা ডা. বিজয় পালকে ৪ আসামির আইনজীবী জেরা করেছেন।

সোমবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পযর্ন্ত প্রায় একঘণ্টা তাকে জেরা করা হয়।

এরমধ্যে তারেক সাইদ ও নুর হোসেনের পক্ষের আইনজীবী খোকন সাহা ও সুলতানুজ্জামানের আবেদনে বিকেল ৩টা পযর্ন্ত কোর্ট মুলতবি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এর আদালতে বিচার কার্য্য চলছে।

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, জেরা চলাকালীন আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে জানান সাত খুনের ঘটনায় দুইটি মামলা হয়েছে। একই ঘটনায় দুটি মামলা হতে পারে না। এজন্য তারা উচ্চ আদালতে আবেদন করেছেন। তাদের এ আবেদনের আদেশ আজ দুপুর ২ টায় দেয়া হবে।

তিনি আরও জানান, বিকেল ৩টার মধ্যে আদালতে উচ্চ আদালতের আদেশ উপস্থাপন করতে তাদের নির্দেশ দিয়ে কোর্ট মুলতবি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এরআগে সকাল ১০টায় সাতখুন মামলায় কারাবন্দি ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে র‌্যাবের আট সদস্যসহ ১২ আসামি এখনো পলাতক। তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলছে।

কোর্ট পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন