রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতাল সংলগ্ন রেললাইনে এ বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের (দক্ষিণ) কোতয়ালী জোন্যাল দলের ইন্সপেক্টর আলমগীর হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে ওই এলাকায় জঙ্গিরা বৈঠক করেছে- এসময় সংবাদের ভিতিতে তারা সেখানে উপস্থিত হন। এসময় জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি জোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে করলে ওই যুবক গুলিবিদ্ধ হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


