বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘মেয়েদের চুমু খেলে, গর্ভবতী করলেই ভক্তরা খুশি’

nandamuri-balakrishna_6350বিশ্বজুড়ে ৮ মার্চ (মঙ্গলবার) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছেন নারী-পুরুষ উভয়েই।

এরই মধ্যে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করে আলোড়ন তুলেছেন তেলেগু অভিনেতা ও বিধায়ক এন বালকৃষ্ণ।

ঘটনার সূত্রপাত গত শনিবার। ওই দিন ‘সাবিত্রী’ নামে একটি তেলেগু ছবির অডিও সিডি উন্মোচন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই বালকৃষ্ণ নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

বালকৃষ্ণ বলেন, ‘সবসময় চেষ্টা করেছি বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে। বহু চরিত্রে এখনও পর্যন্ত অভিনয় করেছি।’

তিনি বলেন, ‘আমি যদি শুধু নায়িকাদের পেছনে ছুটতাম, তা হলে ভক্তরা খুবই হতাশ হতেন। আমি কোনো মেয়েকে চুমু খাচ্ছি বা তাদের গর্ভবতী করছি, সেটাই ওদের ভীষণ পছন্দ।’

এর পরেই কড়া সমালোচনার মুখে পড়েন ৫৬ বছরের ওই অভিনেতা।

তবে হিন্দুপুর কেন্দ্রে তেলেগু দেশম পার্টির বিধায়ক জানিয়েছেন, ‘নারীদের তিনি যথেষ্ট সম্মান করেন। কাউকে অসম্মান করতে ওই মন্তব্য করেননি।’
এতেও ক্ষোভ প্রশমিত হয়নি। শেষ পর্যন্ত অবশ্য ক্ষমা চেয়েছেন ওই অভিনেতা।

আরও পড়ুন