বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘শি ডোন্ট কেয়ার’

mowazzem“দেশের করুণ অবস্থা দেখে দুঃখ হয়। যে দেশকে এত কষ্ট করে স্বাধীন করলাম, সেদেশে ইসলাম নেই। এখানে ওয়াজ-মাহফিল করতে পুলিশের অনুমতি নিতে হয়। কিছুদিন আগেও সিলেটে ওয়াজ-মাহফিল করতে দেয়া হয়নি। আলেমরা দাড়ি-টুপি নিয়ে রাস্তায় বের হতে পারে না। বর্তমান সরকারের শাসনামল আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানায়।”

‘মুমিনদের ওপর জুলুম-নির্যাতন করে ইসলামকে মুছে ফেলা যায় না। ধ্বংসের মধ্যে থেকে ইসলাম পুনরায় জন্ম নেয়। ইসলাম জিন্দা হোতা হ্যায়…

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোচনাসভায় এসব কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

প্রবীণ এই রাজনীতিবিদ আরও বলেন, ‘কত বক্তৃতা করলাম, তাতে কার কী আসে-যায়। হাসিনার কী আসে-যায়? শি ডোন্ট কেয়ার। আপনার-আমার গণতন্ত্রে তার কোনো আসে-যায় না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ মো. নেছারুল, ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ রিপন প্রমুখ।

আরও পড়ুন