বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডিস লাইন কাটায় ‘ক্যাবল অপারেটর’ কর্মীকে গুলি, এএসআই আটক

EGPgoyj4QuhLবাসায় ডিস লাইনের বকেয়া আদায় করতে গিয়ে বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীমের গুলিতে রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় এক ক্যাবল অপারেটর কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আল আমিন (২২)।

শুক্রবার দুপুর ১২টার দিকের এই ঘটনা ঘটে। আহত আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ক্যাবল সংযোগের বিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এএসআই শামীমকে আটক করা হয়েছে।

‘বংশাল থানার এএসআই শামীম রেজার বাসায় কয়েক মাস থেকে বকেয়া থাকা ডিস লাইনের বিল আদায় করতে ব্যর্থ হয়ে সংযোগ কেটে দেয় কেবল অপারেটর কর্মী আল আমিন। এতে উত্তেজিত হয়ে তাকে গুলি করে ওই এএসআই। পিঠে গুলিবিদ্ধ হন আল আমিন।’

হত্যা চেষ্টা মামলা হয়েছে খিলগাঁও থানায়। মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ বলে জানান ওসি।

আরও পড়ুন