শনিবার ৭ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নাচোলে গৃহবধূ নিহত

road accident.jpg2চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত আয়েশা (৩২) শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামের তোহরুল ইসলামের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, শুক্রবার দুপুর ১টার সময় কানসাট হাদিনগর গ্রামের তোহরুল ইসলাম তার স্ত্রী আয়েশা বেগমকে সাথে নিয়ে মোটর সাইকেলে শশুর বাড়ি নাচোলে আসছিল। এ সময় নেজামপুর এলাকায় একটি অজ্ঞাত নম্বরের ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আয়েশা রাস্তায় ছিটকে পড়ে।

এসময় আয়েশার শরীরের ওপর দিয়ে ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন