ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
আশুগঞ্জের আড়াইশিধা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এবং কারা এ বোমা হামলা চালিয়েছে এরিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
আশুগঞ্জ থানায় যোগাযোগ করা হলে তারা জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


