বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিচ্ছেদেই সমাধান দেখছেন আরবাজ-মালাইকা

malaika-arbaaz_Reuters_380বলিউড অভিনেতা আরবাজ খান এবং তার স্ত্রী অভিনেত্রী মালাইকা আরোরার মধ্যে বিচ্ছেদ নিয়ে গুঞ্জনটা অনেক দিন থেকেই চলছে। কিন্তু প্রত্যেকবারই বিষয়টি অস্বীকার করেছেন তারা। তবে শেষ পর্যন্ত নাকি বিচ্ছেদেই সমাধান দেখছেন বলিপাড়ার এ জুটি।

আরবাজ-মালাইকার সম্পর্ক ঠিক করার জন্য অনেক চেষ্টা করছেন মালাইকার পরিবার। কিন্তু তাদের সব চেষ্টাই নাকি বৃথা গেছে।

এ সম্পর্কে এ জুটির ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, ‘মালাইকার বাবা-মা এবং বোন অমৃতা মুম্বাইয়ের সুবুরবানে একটি রেস্তোরায় আরবাজ এবং মালাইকার সঙ্গে বিষয়টি মিমাংসা করতে বসেছিলেন। কিন্তু এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যায়নি। শুধু তাই নয়, পরিবারের সঙ্গে তাদের এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে চাইলে ফটোসাংবাদিকদের ওপর চড়াও হন আরবাজ। পরে আলাদা দুটি গাড়িতে সেই স্থান ত্যাগ করেন তারা।’

তিনি আরো বলেন, ‘গত কয়েক বছর ধরে তাদের মধ্যে দূরুত্ব বেড়েই চলেছে। এখন মনে হচ্ছে তারা বিচ্ছেদের বিষয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। আরবাজের পরিবারও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা এ বিষয়ে সিদ্ধান্তটি এ জুটির হাতেই ছেড়ে দিয়েছেন।’

আরও পড়ুন