বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী

kamrul_islam_6882জামায়াত নেতা মীর কাসেমের মামলার রায় নিয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এছাড়া আদালত অবমাননার অভিযোগে হাজির হতে মঙ্গলবার সময়ে চেয়ে আবেদন করবেন সরকারের এই মন্ত্রী।এদিন আপিল বিভাগে এ অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে।

সোমবার কামরুল ইসলামের আইনজীবী আবদুল বাসেত মজুমদার এ তথ্য জানান।

এর আগে সকালে আবদুল বাসেত মজুমদার জানিয়েছিলেন, অভিযুক্ত দুই মন্ত্রী  কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের পক্ষে আদালত অবমাননার অভিযোগের  জন্য সংশ্লিষ্ট শাখায় জবাব দাখিল করবেন।

লিখিতভাবে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আদালতের কাছে ক্ষমা চাইতে পারেন বলেও জানিয়ে ছিলেন এই আইনজীবী।।

গত ৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন সরকারের এ দুই মন্ত্রী।

উচ্চ আদালত নিয়ে মন্তব্য করায় আগামীকাল ১৫ মার্চ সকাল ৯টায় দুই মন্ত্রীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আরও পড়ুন