আঙুলের ছাপ (বায়োমেট্রিক পদ্ধতি) দিয়ে মোবাইল ফোনের সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা এক সপ্তাহের মধ্যে জানাতে রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ সংক্রান্ত একটি রিট করেছিলেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মুকতাদির রহমান।
আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, টেলিকম সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও মহাপরিচালক এবং ৬টি মোবাইল ফোন অপারেটরকে জবাব দিতে বলা হয়েছে।


