রাজধানীর আব্দুল্লাহপুর-মতিঝিল পথে নারী যাত্রীদের জন্য বাস চালু করতে যাচ্ছে সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। মঙ্গলবার থেকে একটি বাস ওই পথে যাত্রী পরিবহন শুরু করবে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিদিন সকাল ৭টায় বাসটি আব্দুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে, বিকাল ৫টায় ধরবে ফিরতি পথ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এ বাস চালু হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট থেকে কাঠগড় পর্যন্ত আরও দুটি মহিলা বাস চালু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


