বুধবার ৪ নভেম্বর ২০২৬

গভর্নর আতিউর ঢাকায় নেমেই ছুটলেন মুহিতের কাছে

Atiur-bbবাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান দেশে ফিরেছেন। বিকাল সাড়ে ৪টার কিছু আগে তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি সচিবালয়ের দিকে রওনা হয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করতেই তিনি সচিবালয়ে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সচিবালয়ের একটি সূত্র জানায়, এর আগেই দেশে ফেরামাত্র গভর্নরকে সচিবালয়ে তলব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে সোমবার বিকেলেই জরুরি ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছে। এ বিষয়ে গভর্নরের দপ্তরকে জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাট হওয়ায় এক মাস পেরিয়ে গেলেও অর্থ মন্ত্রণালয়কে আনুষ্ঠিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষুব্ধ হয়েছেন। এ জন্য ব্যাখ্যা চাইতে গভর্নরকে তলব করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বলেন, ‘গভর্নর ড. আতিউর রহমান চারদিনের ভারত সফর শেষে সোমবার বিকেলে দেশে ফিরছেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। তাই আগামীকালের বোর্ড মিটিংয়ে তার উপস্থিতি বেশি জরুরি মনে করছে মন্ত্রণালয়।’

আরও পড়ুন