বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রসায়ন অধ্যাপকের রসায়ন!

nick_6989একষট্টি বছর বয়েসী প্রফেসর নিকোলাস গোডার্ড গত ২৫ বছর ধরে ক্যামিক্যাল ইনজিনিয়ারিং এর অধ্যাপক। ম্যানচেস্টার ইউনিভার্সিটির ছাত্রদের তিনি ক্যামিকেল ইনজিনিয়ারিং পড়ান।

কিন্তু একদিন তার এক ছাত্র হঠাৎ আবিষ্কার করলেন এই প্রফেসরকে তিনি যেন কোন এক পর্নো সিনেমায় দেখেছেন।

আর যায় কোথায়। ফাঁস হয়ে গেল প্রফেসরের দ্বৈত জীবনের গোপন তথ্য।

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। খবর বিবিসির।

পর্নো জগতে তিনি ওল্ড নিক ছদ্মনামে পরিচিত ছিলেন। তার রয়েছে অসংখ্য প্রকাশিত একাডেমিক লেখা।

এখন পর্নো তারকা হিসেবে দ্বৈত জীবনযাপনের খবর ফাঁস হয়ে যাওয়ায়, ইউনিভার্সিটি অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

আর ওল্ড নিকও কদিন আগে অবসর নিয়েছিলেন।

আরও পড়ুন