বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

লন্ডনে তারেকের ঠিকানায় ফের সমন পাঠানোর নির্দেশ

tarique-rahman_200004বিদেশে অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের নতুন ঠিকানায় আবারও সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে আদালত এ বিষয়ে আদেশের জন্য ৩১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং তারেক রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

পরে দুদকের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘লন্ডন হাইকমিশন থেকে হাইকোর্টে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। যে ঠিকানায় তারেক রহমানের নামে নোটিশ পাঠানো হয়েছে, সে ঠিকানায় তিনি এখন নেই। পরে তার নতুন ঠিকানায় আবারও সমন পাঠানোর নির্দেশ দিয়ে আদেশের জন্য নতুন এ দিন ধার্য করেছেন আদালত।’

আরও পড়ুন