বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

arrest--রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে এক অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। বুধবার রাতে মো. আবুল খায়ের তুহিন নামের এই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তুহিন জানায়, সে তার অপরাপর সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরসহ পার্শ্ববর্তী জেলাসমূহে অস্ত্র ও গুলি বিক্রি করে আসছিল।

তুহিনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন