বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তানিনের নতুন ছবি

ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন নতুন মুখ তানিন সুবাহ। ‘দুই রাজকন্যা’ নামে নতুন একটি চলচ্চিত্রে নাম লেখালেন তিনি।

জাভেদ জাহিদের পরিচালনায় ছবিতে তানিনের বিপরীতে নায়ক হিসেবে থাকবেন নবাগত সুমন। ছবিটি সম্পর্কে তানিন জানান, একটি ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হবে ছবিটি। বেশ বৈচিত্রতাও থাকবে ছবিতে।

তানিন আরো জানান, দুই রাজকন্যা ছবির শুটিং হবে আগামী ২৮ মার্চ থেকে। প্রথম লটের কাজ চলবে টানা ১২ দিন। সোনারগাঁও এবং গাজীপুরে হবে দৃশ্যধারণ।

‘দুই রাজকন্যা’ ছবিতে আরো অভিনয় করবেন সাদিয়া আফরিন, মুনমুনসহ অনেকে।

Tanin-

আরও পড়ুন