বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাদে কাপড় মেলার লোক চেয়ে বিজ্ঞাপন

115ছাদে কাপড় মেলার জন্য লোক চাই। সম্প্রতি এমনি এক আজব বিজ্ঞাপন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কে। ঘটনাটি ভারতের যাদবপুরের। বিজ্ঞাপনটিতে তিন তলার ছাদে কাপড় মেলার জন্য পাঁচজন সাহসী নারী চাওয়া হয়েছে! আর এতেই তোলপাড় পড়ে গেছে চারদিকে।

সাদা চোখে, এই কাজ বেজায় সহজ। কিন্তু তার জন্য পাঁচ জনের প্রয়োজন কীসে? তা-ও আবার ‘‘সাহসী’’ হতে হবে কেন? কাপড় মেলতে তো সাহসী হওয়ার প্রয়োজন হয় না?

বিজ্ঞাপনদাত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিতান্তই বাধ্য হয়ে তিনি এই কাজটি করেছেন। কেননা, তার  প্রতিবেশীরা তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন। নানাভাবে বিরক্ত করছেন তাকে। বিশেষ করে পরিচারিকাদের ব্যবহার করে তাকে উত্ত্যক্ত করা হচ্ছে বলে তার অভিযোগ। এরই জবাব দিতে এই ধরনের বিজ্ঞাপন তিনি দিতে বাধ্য হয়েছেন।

তবে তিনি এ-ও বলেন, এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকে তার বিড়ম্বনা বেড়েছে বই কমেনি। কেননা, বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ার পরে তার কাছে একের পর এক ফোন আসছে। তাতে বিরক্তি বাড়ছে।

আরও পড়ুন