বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পর্দা কাঁপাতে আবার ফিরছেন শিল্পা

Shilpa-Shettyজনপ্রিয় অভিনেত্রীরা ক্যারিয়ারের একটি পর্যায়ে এসে সরে দাড়ান বড় পর্দা থেকে। কখনো ব্যক্তিগত ব্যস্ততায়, আবার কখনো কিছুটা সময় নিয়ে নতুনভাবে শুরু করার জন্য। তবে ঐশ্বরিয়া রাই বচ্চনের পর দীর্ঘ বিরতি শেষে এবার বলিউডে ফিরছেন শিল্পা শেঠিও।

‘দোস্তানা’ (২০০৮) এবং ‘ঢিশকিয়াও’ (২০১৪)-এর মতো কিছু সিনেমায় আইটেম গানে হাজির হওয়া ছাড়া রূপালী পর্দায় অনুপস্থিত ছিলেন এই বলিউড অভিনেত্রী। সবশেষ তাকে অভিনয় করতে দেখা গেছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ…মেট্রো’ এবং ‘আপনে’তে।

মাঝের সময়টুকু শিল্পা ব্যস্ত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ক্রিকেট দল রাজস্থান রয়ালসএবং স্বামী-সংসার নিয়ে। তবে সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, এবার পর্দায় ফেরার কথা ভাবছেন শিল্পা। প্রায় এক দশক পর অভিনয়ে ফিরে আসছেন তিনি।

সূত্র বলছে, নারীকেন্দ্রিক কোনো সিনেমায় শক্তিশালী চরিত্রে অভিনয় করতে চান শিল্পা। ইতোমধ্যেই পড়েছেন নাট্যনির্মাতা ইশিতা গাঙ্গুলির একটি চিত্রনাট্য।

“প্রায় এক বছর ধরে শিল্পা অনেকের চিত্রনাট্য পড়ছেন। তিনি চাচ্ছেন একটি কাহিনেনির্ভর সিনেমায় শক্তিশালী চরিত্রে অভিনয় করতে। সম্প্রতি ইশিতা শিল্পার সাথে দেখা করেন তার থিয়েটারের একটি নাটক ‘থ্রি উইমেন’-এর গল্প নিয়ে, যেটি তিনি চলচ্চিত্রে রূপ দিতে চান। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এখনকার সমাজের প্রেক্ষাপটে গড়ে উঠেছে এর গল্প।”

শিল্পার পক্ষ থেকে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য। সূত্রটি আরো জানায়, ১৮ মার্চ মুম্বাইয়ে নাটকটি মঞ্চস্থ হবে, তা দেখার পর শিল্পা সিদ্ধান্ত নেবেন এতে অভিনয়ের ব্যাপারে।

আরও পড়ুন