বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গণরাবিশ হওয়ার আগে মান-ইজ্জত নিয়ে বিদায় নিন

Muhit-Goruঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পদত্যাগ করে বিদায় নিতে বলেছেন মাঠ কাঁপানো ছাত্র নেতা ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠন বাপ্পাদিত্য বসু। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

বাপ্পাদিত্য বসু তার ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি ছবিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, অর্থমন্ত্রী একটি চিত্রকর্মের প্রদর্শনীতে একটি গুরুর ছবির সামনে খুব মন দিয়ে কি যেন ভাবছেন।

ফেসবুক পোস্টে বাপ্পাদিত্য বলেছেন, “মাননীয় অর্থমন্ত্রী, এবার স‌ত্যিই আপনার বিদায় নেয়া উ‌চিৎ। ফি‌রে যান ঘ‌রে আর প্রাণভ‌রে রবীন্দ্র সঙ্গীত শুনুন। অর্থ মন্ত্রণাল‌য়ের ম‌তো গুরুদা‌য়িত্ব পালন আপনার আর সা‌জে না। এবার পদত্যাগ ক‌রে উদ্ধার করুন। প্রথম আ‌লোয় যে সাক্ষাৎকার দি‌য়ে‌ছেন, তা‌তে নি‌জের বাঁশ তো দি‌য়ে‌ছেনই, সরকা‌রেরও দি‌য়ে‌ছেন। প‌রে আবার তার প্র‌তিবাদ‌লি‌পি পা‌ঠি‌য়ে তা‌তে নি‌জের সম্প‌র্কে যা লি‌খে‌ছেন, তা‌তে নি‌জে‌কে আরো খে‌লো ক‌রে‌ছেন। স‌ত্যিই আপনার বয়স হ‌য়েছে। বাছ‌বিটার ছাড়া গণহা‌রে সবাই‌কে তো রাবিশ ব‌লেন, জনতার কা‌ছে ‘গণরা‌বিশ’ উপা‌ধি পাওয়ার আ‌গেই নি‌জের অবশিষ্ট মান~ইজ্জত নি‌য়ে পদত্যাগ করুন।”

আরও পড়ুন