বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মৃত্যুর সঙ্গে লড়ছেন কণ্ঠশিল্পী ইতি, বাঁচার আকুতি

Eti_innerরাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন উদীয়মান কণ্ঠশিল্পী রোমানা আক্তার ইতি। লিভারে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৪ মার্চ থেকে চিকিৎসাধীন আছেন ইতি।

বর্তমানে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অথচ হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনও কনসার্টে গান গেয়েছেন এ শিল্পী।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া ইতির চিকিৎসা বেশ ব্যয়বহুল। তার সঠিক চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। ইতিকে বাঁচাতে সবার কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার।

এরই মধ্যে দেশের সঙ্গীত জগতের অনেকেই দেখতে গেছেন হাসপাতালে। সংগীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে। ইতিকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন, 01710552902, 01675512527 ও 01819898534 নম্বরে।

আরও পড়ুন