শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বিদ্যুতের তার ছিঁড়ে স্কুলছাত্রের মৃত্যু

power-3লাইন মেরামতের কাজ দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাকিব উদ্দিন (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপপুর দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব রূপপুর গ্রামের আবু সাঈদের ছেলে। সে স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে পড়ত।

এ ঘটনায় স্থানীয় লোকজন লাইন মেরামতকারী পল্লী বিদ্যুতের কর্মচারীদের অবহেলাকে দায়ী করে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সকালে পল্লী বিদ্যুতের কর্মচারীরা লাইন মেরামত করা শেষে বিদ্যুৎ সংযোগ দেয়। হঠাৎ একটি তার ছিঁড়ে স্কুলছাত্র রাকিবের শরীরের লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে উঠলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন