রাজকোষ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. ফজলে কবির। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের আস্থা ফিরিয়ে আনাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তিনি। আজ বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে আসেন ফজলে কবির। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ব্যাংকের আস্থা ফিরিয়ে আনাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সব ধরনের কার্যক্রমে কোয়ালিটি ও কোয়ান্টিটি মেইনটেইন করা হবে। ব্যাংকিং খাতে সংস্কার করা হবেÑঅর্থমন্ত্রীর এই বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে নতুন গভর্নর বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের ভুলÑভ্রান্তি, ত্রুটি-দুর্বলতা থাকলে সেটা চিহ্নিত করে সমাধান করা হবে। তিনি বলেছেন, সব ব্যাংকের আইটি নিরাপত্তার জন্য ইতিমধ্যে সার্কুলার জারি করা হয়েছে। প্রয়োজন বোধে সেই সার্কুলারে আরও সংযোজন-বিয়োজন করা হবে। সোনালী ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান দায়িত্ব নেয়ার আগে পদত্যাগপত্র জমা দিতে সোনালী ব্যাংকে যান।


