বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রাইভেটকারকে বাসের চাপা, মা-মেয়েসহ নিহত ৩

Accident_Khilkhetরাজধানীর খিলক্ষেতে বাসের চাপায় প্রাইভেট কারআরোহী এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ক্ষিলখেত থানার ডিউটি অফিসার এসআই আফসার উদ্দিন।

নিহত একজনের নাম দেলোয়ার হোসেন (৬৫)। অন্য দুই নারী তার বোন (৪০) ও ভাগ্নি (২২)। তাদের বাড়ি গাজীপুরে। দুর্ঘটনায় প্রাইভেটকার চালকও আহত হয়েছেন।

আফসার উদ্দিন জানান, “ঢাকামুখী প্রাইভেটকারটির উপর পেছন দিক থেকে উঠে পড়ে এনা পরিবহন নামের বাসটি।”

“এনা পরিবহনের বাসটি আগে থেকে দাঁড়িয়ে থাকা তেঁতুলিয়া পরিবহনের আরেকটি বাসে ধাক্কা দিয়ে উল্টে যায়। তেঁতুলিয়া পরিবহনের বাসটি মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করে বলে জানান তিনি।”

দেলোয়ারের ছেলের সহকর্মী সাইদ বলেন, বোন আর ভাগ্নিকে নিয়ে দেলোয়ার গাজীপুর থেকে ঢাকায় চিকিৎসক দেখাতে আসছিলেন।

বয়স্ক দেলোয়ার নিয়মিত মেডিকেল চেকআপের জন্য ঢাকায় আসতেন বলে জানান সাইদ।

আরও পড়ুন