বুধবার ৪ নভেম্বর ২০২৬

মহিবুল ইজদানী খান স্টকহলম হেসেলবি-ভেলেংবি শাখায় সভাপতি পুননির্বাচিত

Mohibul-Yazdaniনিজস্ব প্রতিনিধি, স্টকহলম থেকে।
সুইডিশ লেফট পার্টির স্টকহলম হেসেলবি – ভেলেংবি ব্রাঞ্চের সন্মেলনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভুত সুইডেনের মূল ধারার রাজনীতিক মহিবুল ইয়াজদানী খান। ২০ মার্চ স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সন্মেলনে সভাপতিত্ব করেন সুইডিশ লেফট পার্টি থেকে নির্বাচিত এমপি কারিন রোগশো এবং প্রটোকল লেখার দায়িত্ব পালন করেন এডভোকেট আমান্ডা এল্ফসট্রম।

সন্মেলনের শুরুতেই সুইডিশ লেফট পার্টি স্টকহলম হেসেলবি – ভেলেংবি ব্রাঞ্চের সভাপতি বাংলাদেশী বংশদ্ভুত সুইডিশ রাজনীতিবিদ মহিবুল ইজদানী খান ডাবলু সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জরিপ পরিসংখান অনুসারে  বিগত নির্বাচনের ফলাফল থেকে বর্তমানে আমাদের দলের অবস্থান ভালো। তবে এজন্য আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আগামী ২০১৮ নির্বাচনকে সামনে রেখে আমাদের আরো বেপকভাবে সক্রিয় হতে হবে। তিনি বলেন এটা  অত্যন্ত  খুশির  খবর  যে  আমাদের এই আঞ্চলিক শাখার সদস্য সংখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহিবুল বলেন, আসছে দিনগুলিতে এএলাকার সদস্য সংখা বৃদ্ধিতে নুতন নির্বাচিত কমিটিকে তাদের দায়িত্ব গুরত্বসহকারে পালন করতে হবে।

সন্মেলনে কমিটির হিসাবরক্ষক কেনেত ফ্রবারী দলের অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন এবং আগামী বছরে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষে নুতন বাজেট উত্থাপন করেন।

সংগঠনের হিসাব পরীক্ষক এডভোকেট ইউহান হেডবারী বিগত কমিটির উত্থাপিত অর্থনৈতিক রিপোর্ট ও কমিটিকে তাদের দায়িত্ব থেকে অভ্যাহত দেওয়ার প্রস্তাব পেশ করলে সভায় সকলে তার প্রস্তাবের প্রতি দৃঢ় সমর্থন করেন।

পরবর্তিতে দলের নির্বাচন কমিশনের প্রধান মার্গারেতা বুমান সন্মেলনে নুতন কমিটির নাম প্রস্তাব করলে সভায় উপস্থিত সকলে প্রস্তাবিত কমিটির প্রতি সমর্থন জানায়।

নির্বাচন কমিশনের প্রস্তাব অনুসারে বাংলাদেশী বংশদ্ভুত সুইডিশ রাজনীতিবিদ মহিবুল ইজদানী খান ডাবলুকে সভাপতি, উলা উল্স্টেন সাধারণ সম্পাদক, কেনেত ফ্রবারী হিসাব রক্ষক, মার্গারেতা বিবার্বেক সহ সহসভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এখানে উল্লেখযোগ্য যে মহিবুল ইজদানী খান ডাবলু এবার নিয়ে পর পর তিনবার সুইডিশ লেফট পার্টি স্টকহলম হেসেলবি – ভেলেংবি ব্রাঞ্চের সভাপতি পদে সদস্যদের ভোট নির্বাচিত হলেন।

সুইডিশ মূলধারার রাজনীতিতে দীর্ঘদিন থেকে সক্রিয় মহিবুল ইজদানী ২০০২-২০০৬ মেন্ডেট পিরিয়ডে স্টকহলম সিটি কাউন্সিলে নির্বাচিত কাউন্সিলার ও ২০০৬-২০১০ গ্রেটার স্টকহলম এসেম্বলিতে কাউন্সিলারের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১০ জাতীয় নির্বাচনে তিনি সুইডিশ পার্লামেন্টে লেফট পার্টির নমিনেশন নিয়ে প্রতিদন্দিতা করেছেন।

দৈনন্দিন জীবনে মহিবুল ইজদানী খান ডাবলু সুইডিশ পোস্টাল ট্রেড ইউনিয়নে ফুলটাইম ট্রেড ইউনিয়ন রাজনীতিতে সক্রিয়। তিনি স্টকহলম অরসটা পোস্ট টার্মিনাল শাখার নির্বাচিত সহসভাপতি।

সন্মেলনের সভাপতি ও প্রধান অতিথি কারিন রোগশো এমপি তার সংক্ষিপ্ত ভাষণে সুইডেনের নেটো র সদস্য পদ হওয়ার ইচ্ছাকে সমালোচনা করে বলেন সুইডেন তাহলে বিশ্ব রাজনীতিতে তার নিরপেক্ষতা হারাবে।

তিনি বলেন, পার্লামেন্টে বহিরাগত বিরোধী রাজনৈতিক দল সুইডিশ ডেমোক্রেট স্টকহলম থেকে কোনো আসন না পেলেও সুইডেনের দক্ষিন শহরগুলোতে তাদের অবস্থান অত্যন্ত শক্ত। কারিন বলেন, সুইডিশ ডেমোক্রেটকে সুযোগ না দেওয়ার কৌশল অবলম্বন করে পার্লামেন্টে রিফুজি সংক্রান্ত আলোচনাকে এড়িয়ে গিয়ে আমরা বেকার সমস্যা, গৃহ সমস্যা, মজুরি ডাম্পিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। কারণ উদ্ভাস্ত নিয়ে আলোচনা করতে গেলেই সুইডিশ ডেমোক্রেট নানা কথা বলার সুযোগ গ্রহণ করবে।

এমপি কারিন বলেন, পার্লামেন্টে ডানপন্থী এলাইন্সদের মধ্যে বাজেট প্রশ্নে কোনো ঐক্যমত নেই যা আমাদের জন্য ভালো সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, জরিপ পরিসংখান অনুসারে ক্রিস্ট ডেমোক্রেট পার্টির বর্তমানে যে অবস্থা এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে তাদের পার্লামেন্টে আসার সুযোগ হারানোর সম্ভবনা রয়েছে। এম পি বলেন, লেফট পার্টির প্রস্তাব অনুসারে বর্তমান সরকার মেটারনেটি ক্ষেত্রে উন্নয়নের লক্ষে ৪০০ মিলিয়ন ক্রোনার এবং বৃদ্ধ সেবা উন্নয়নের ক্ষেত্রে ২ বিলিয়ন ক্রোনার খরচ করার প্রস্তাব পাশ করেছে। এছাড়া সবচেয়ে আশ্চর্যের বেপার হলো ওয়েলফেয়ার উন্নয়নের ক্ষেত্রে আনা সরকারের বিভিন্ন প্রস্তাবের প্রতি ডানপন্থী রক্ষনশীল দলের সমর্থন থাকলেও সুইডিশ লিবারেল পার্টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

পরিশেষে নব নির্বাচিত কমিটির পক্ষে মহিবুল ইজদানী খান ডাবলু উপস্থিত দলের সদস্যদের ধন্যবাদ এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদিকা ইভা কে তার দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের জন্য ফুলের তোড়া হাতে দিয়ে ধন্যবাদ জানান।

আরও পড়ুন