বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তারেক সাঈদের দ্বিতীয় আবেদন খারিজ

tarek_said_7632সাত খুনের এক মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ  মোহাম্মদের করা দ্বিতীয় আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের  বেঞ্চ আবেদনটি ‘উত্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে  দেয়। এর ফলে সেনাবাহিনী থেকে বরখাস্ত তারেক সাঈদের বিরুদ্ধে সাত খুনের দুই মামলাই চলবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

আরও পড়ুন