বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্রাসেলসে সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ১৩

brusells_attack_7646বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জাভেনটেম বিমানবন্দর ও পাতাল রেল স্টেশনে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পর (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই হামলার ঘটনা ঘটে।

সকাল ৮টার পরে জাভেনটেম বিমানবন্দর বহির্গমন এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এর এক ঘণ্টা পর ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউশন সংলগ্ন মালবিক রেল স্টেশনে অপর বিস্ফোরণটি ঘটানো হয়

ব্রাসেলসে প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আবদেস সালামকে গ্রেফতারের চারদিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

বেলজিয়াম সরকার বিস্ফোরণে হতাহতের ঘটনা স্বীকার করলেও হতাহতের নির্দিষ্ট সংখ্যা বলেনি। বিস্ফোরণের কারণও জানা যায়নি।

বিস্ফোরণের পরপরই বিমানবন্দর থেকে সবাইকে সরিয়ে নেয়া হয় এবং সেখানকার সব ফ্লাইটও স্থগিত করা হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পর বিমানবন্দরের একটি ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

বিভিন্ন খবরে বলা হচ্ছে, বিস্ফোরণের শব্দে আতঙ্কে মানুষ ছুটাছুটি করতে থাকে।

বিমানবন্দরের সাথে রেল যোগাযোগও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং নাগরিকদের বলা হয়েছে তারা যেন বিমানবন্দরের দিকে আপাতত না আসে।

আরও পড়ুন