বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৪০

comilla_(accident)_7714কুমিল্লায় একটি নৈশ কোচ উল্টে খালে পড়ে ঘটনাস্থলে এ.জে.এম নূর আহমেদ নামে একজন নিহত হয়েছেন। নিহত নূর আহমেদ বগুড়া জেলার সোনাতলা থানার শিতারপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী।

বুধবার ভোর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চাঁন্দশ্রী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেএ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া থেকে চট্টগ্রামগামী একটি নৈশ কোচ (ঢাকা- মেট্রো-ব- ১৪-৫২০৩) বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মহাসড়কের চাঁন্দশ্রী ব্রিজের নিচে উল্টে খালে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে এ.জে.এম নূর আহমেদ (৬৫) মারা যান। এ দুর্ঘটনায় নারী-পুরুষসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

গুরুতর আহতদের মধ্যে কাউছার (২১), মিস্টার (২৬), আজহার (২৩), সামছুর রহমান (৫০), রফিকুল ইসলাম (৫০) রেহানা বেগম (৪৫), আবদুল হান্নান (৫৩), তারেকসহ (২১) ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহতদের মধ্যে একজনকে ঢাকায় এবং অন্যদের বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, বাসটি উদ্ধার করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে।

আরও পড়ুন