বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জোড়া খুনের মামলায় ১৩ জনের ফাঁসি

Law-TOPমোবাইল ব্যবসায়ী ও কর্মচারীকে হত্যার নয় বছর পর আজ বুধবার রায় ঘোষণা হয়েছে। রায়ে ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নোয়াখালীর একটি আদালত।

বুধবার অতিরিক্ত জেলা দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- কামরুল হাসান, মোফাজ্জল হোসেন, কামাল হোসেন, মো. রাশেদ, জাফর হোসেন, সামছুদ্দিন, আলী আকবর, সাহাব উদ্দিন,  আবু ইউছুফ, নাছির উদ্দিন, তোফাজ্জল হোসেনসহ ১৩ জন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি মোবাইল ফেয়ারের স্বত্বাধিকারী ফিরোজ কবির মিরণ, তার ছোট ভাই সামছুল কবির রুবেল ও তাদের কর্মচারী সুমন পাল দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাত প্রায় সাড়ে ১০টার সময় মাইজদী নাপিতের পুল এলাকায় একটি বিশেষ বাহিনীর পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে দিয়ে অপহরণ করে নিয়ে যায়। পথিমধ্যে অপহৃতরা গাড়ির ভেতরে চিৎকার-চেঁচামেচি শুরু করলে অপহরণকারীরা ছুুরিকাঘাত করে দোকানের মালামাল ও বিক্রীত টাকা নিয়ে তাদেরকে সড়কের পাশে ফেলে দেয়। এতে ফিরোজ কবির মিরণ ও সুমন পাল নিহত হন। আহত সামছুল কবির রুবেল দীর্ঘ ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়ে সুস্থ হন।

এ ঘটনায় নিহত মিরণের বাবা আবু বকর ছিদ্দিক বাদী হয়ে  সুধারাম মডেল থানায় মামলা করেন।

মামলার সাক্ষ্য গ্রহণ শেষে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এএনএম মোরশেদ খান বুধবার বিকেলে এ রায় দেন।

আরও পড়ুন