টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাপায় ভটভটির (শ্যালোইঞ্জিন চালিত) তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার গাংগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতি উপজেলার সোহেল মিয়ার মেয়ে সানিয়া আকতার (৮), ফটিক উদ্দিনের ছেলে জামাল হোসেন (৫০) ও রিয়াজ উদ্দিনে ছেলে রইস উদ্দিন (৬০)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাকি দুই জন মারা যান।
মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম (ওসি) জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ভটভটিটি টাঙ্গাইল যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে তাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান। পরে আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।


