বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্রাসেলসে হামলার ঘটনায় বেলজিয়ামে আটক ৬

arrest_7922রাজধানী ব্রাসেলসে সিরিজ বোমা হামলার ঘটনায় বেলজিয়ামের পুলিশ ৬জনকে আটক করেছে।

এদিকে ফ্রান্সে ফের হামলার পরিকল্পনার সন্দেহে প্যারিসের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে আটক করেছে দেশটির পুলিশ।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে স্কারবিক শহর থেকে  ছয়জনকে আটক করে বেলজিয়াম পুলিশ।

তবে পুলিশ আটকদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।  সিরিজ বোমা হামলার সঙ্গে তারা জড়িত কি না তাও বলা হয়নি।

মঙ্গলবারের ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দর ও ম্যালবিক পাতাল রেল স্টেশনে কয়েক দফা বোমা হামলায় ৩৪ জন নিহত এবং প্রায় ৩শ’ জন নিহত হন।

এ ঘটনায়  পর থেকে স্কারবিক শহরে বাড়ি বাড়ি গিয়ে তন্নতন্ন করে হামলাকারীদের খুঁজছে পুলিশ।

বেলজিয়াম ও ফ্রান্সে হামলাকারীরা একই সন্ত্রাসী গ্রুপের বলে বলে দাবি দুই দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর।

গত বছরের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হলে ওই ঘটনার দায় স্বীকার করেছিল ইরাক-সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। মঙ্গলবার ব্রাসেলসে হামলার ঘটনার পরও একই দাবি করে সংগঠনটি।

আরও পড়ুন