দেশবাসীর উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যার ইস্যুতে উষ্কানিমূলক প্রোপাগান্ডা দিবেন না যেটাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মধ্যে পড়ে। আপনারা যেইভাবে ক্যান্টনমেন্ট এলাকার দোষ চাপাচ্ছেন সব আর্মির ওপর, ব্যাপারটা অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে।
শুক্রবার দুপুরে প্রতিমন্ত্রী তার ফেইসবুক এ্যাকাউন্টে এসব কথা লিখেন।
প্রতিমন্ত্রী বলেন, থানায় খুনের মামলা হয়েছে ইতিমধ্যে। আই রিপিট খুনের মামলা করা হয়েছে, পুলিশ নিজে বাদী হয়ে মামলা দিয়েছেন, এই মামলার সকল খরচ সরকার বহন করতে যাচ্ছে। পাবলিক প্রসিকিউটর হিসেবে কুমিল্লাতে যারা আছেন, তারা মুখিয়ে আছেন মামলার জন্য। এবং যারা যারা প্রতিবাদ করছেন, তাদেরকে ধন্যবাদ। এই মামলায় ন্যায় বিচার আসতে বাধ্য, কারন আপনারা সকলে একত্রিত হয়ে চাপ সৃষ্টি করছেন। আর সরকার সম্পূর্ণ রকমের আন্তরিক এই কেসের বিষয়ে। বিভিন্ন মন্ত্রীগণ তাদের নিজেদের ফেসবুক ওয়ালে তনু হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছেন। সরকার অত্যন্ত কঠোর এই কেসের বিষয়ে।
তিনি বলেন, হত্যাকান্ডের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, ধারনা করা হচ্ছে, বিষয়টা পূর্ব শত্রুতার জের ধরে করা। তারপরেও সকল রকমের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশG পুলিশ আশাবাদী খুব শিঘ্রই আসামীকে গ্রেফতার করা হবে। কারন সেনাবাহিনী এইখানে পুলিশকে সর্বোচ্চ সহায়তা করছে, সাথে Justice For Women, Bangladesh – JFWBD টিম তো আছেই তদন্ত কাজে সহায়তা করার জন্য। আশা করছি সবাই ভালো কিছু দিতে পারব…
শাহরিয়ার বলেন, এখুনি পুলিশ বা সেনাবাহিনী এই বিষয়ে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দিতে ইচ্ছুক নয় যতক্ষন না পর্যন্ত আসামি ধরা পড়ছে।
তিনি বলেন, তনুর পরিবার সম্পূর্নরকমের নিরাপদে আছে, কিন্তু ওর বাবা প্রচন্ড ভেঙ্গে পড়েছেন, তাই সবার সাথে কথা বলছেন না। দুঃখজনক হলেও সত্য, তনুর ক্লাসমেটরা তদন্ত কাজে তেমন একটা হেল্প করতে পারছে না। আপনাদের সকল প্রকার সহোযোগীতা আমাদের একান্ত কাম্য।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আর্মি বা পুলিশ আপনাদের শত্রু না। আপনারা প্রতিবাদ, মিটিং মিছিল করুন, সমস্যা নেই….. কিন্তু দেশে এই ইস্যুতে উষ্কানীমূলক প্রোপাগান্ডা দিয়েন না যেটাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মধ্যে পড়ে। আপনারা যেইভাবে ক্যান্টনমেন্ট এলাকার দোষ চাপাচ্ছেন সব আর্মির উপর, ব্যাপারটা অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে আর্মির একজন এমপি (মিলিটারি পুলিশ) কে কোপানো হলো ডিজি এফ আই এর হেডকোয়ার্টারের সামনে.. কই তখন তো কোনো প্রতিবাদের ঝড় দেখলাম না। এখন যেইভাবে ঢালাও ভাবে আপনারা আর্মিদের দোষারোপ করছেন ঘটনার সত্যতা না জেনে, এইটার জবাবদিহি আল্লাহর দরবারে আপনাদের দেয়া লাগবে..
শাহরিয়ার বলেন, এই তনু হত্যাকান্ডের ফাঁকে একজন মুক্তিযোদ্ধা সন্ত্রাসীদের হাতে জীবন হারালেন, কারো খবর নাই সেই নিউজে…. smile emoticon।
তিনি বলেন- আমাকে যারা চিনেন, একটা কথা বলি, আমার উপর আস্থা রাখেন, আল্লাহর উপর আস্থা রাখেন…. আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করেন না।.
তনুকে ন্যায় দেয়ানো হবেই। ন্যুনতম ছাড় দেয়া হবে না আসামীদেরকে। ইনশাআল্লাহ।


