বুধবার ৪ নভেম্বর ২০২৬

যাত্রা শুরু করলো ‘চ্যানেল ২৬’

channel 26‘তারুণ্যের ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে ২৬ মার্চের চেতনায় বাঙালি সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আজ শনিবার থেকে পথচলা শুরু করল ‘চ্যানেল ২৬’। আইএসও ৯০০১ : ২০১৫ সনদপ্রাপ্ত ‘চ্যানেল ২৬’ বাংলাদেশের প্রথম মুঠোটিভি হিসেবে আত্মপ্রকাশ করল। এরই মাঝে তরুণ শিল্পী, কলা-কুশলী ও পরিচালকদের সমন্বয়ে অনুষ্ঠান নির্মাণ করছে চ্যানেলটি।

নির্মাণের স্বকীয়তায় মানুষের ভালোবাসা, আনন্দ, বিনোদন এবং বিশ্বাসের অসীম ক্ষমতায় সকল শ্রেণির দর্শকদের এক কাতারে নিয়ে আসার জন্য কাজ করছে চ্যানেলটি।

চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মুমতাহিন জিয়ন জানান, ‘চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের হাতের মুঠোয় বাংলাদেশকে এনে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করবে চ্যানেল ২৬।’

বিশ্বদরবারে বাংলাদেশকে ছড়িয়ে দিতে অ্যাপস-এর মাধ্যমে মুঠোটিভি হিসেবে কাজ করে ডিজিটাল বাংলাদেশের স্বর্ণমুকুটে আরেকটি পালক যোগ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মুমতাহিন জিয়ন আরো জানান, খুব শিগগির প্রযুক্তিনির্ভর এ চ্যানেলটি  স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বদরবারে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে। ‘চ্যানেল ২৬’-এর সম্প্রচারে আগমন নিয়ে তিনি বলেন, ‘টেলিভিশন আজ আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ব্যস্ত এই নাগরিক জীবনে টেলিভিশনের সামনে বসে বিশ্বের সংবাদ তথ্য ও বিনোদন উপভোগ করার মতো সময় সব সময় হয়ে ওঠে না। ব্যস্ততার ফাঁকে এগুলো জানতে হলে আমাদের অন্য কোনো মাধ্যমের সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে স্মার্ট মোবাইল ফোন আমাদের একটা পথ দেখিয়েছে। স্মার্ট মোবাইল ফোন থাকলেই বিশ্বের যেকোনো খবর মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেসে ওঠে। আর, এই প্রযুক্তিকে সঙ্গে রেখে চ্যানেল ২৬ সব সময় চায় ২৪ ঘণ্টা দর্শকদের সঙ্গে থাকতে।’

জিয়ন জানান, দর্শকদের চাহিদা পূরণের জন্য বস্তুনিষ্ঠ তথ্য ও নির্মল বিনোদনের চাহিদাকে প্রাধ্যান্য দিয়ে  সংবাদ ও অনুষ্ঠান নির্মাণ করবে চ্যানেল ২৬।

আরও পড়ুন