বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনু হত্যা মামলা তদন্ত করবে ডিবি

tonu-dbকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির ওসি একেএম মনজুর আলম বলেন, শুক্রবার রাতে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তনু হত্যার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এর রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনার পর সারাদেশে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন