বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মুস্তাফিজের ৫ উইকেট

mostafizওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের খুব একটা থিতু হতে দেননি টাইগার বোলাররা। বাংলাদেশের পেস সেনশেসন মুস্তাফিজুর রহমান একাই নিয়েছে ৫ উইকেট। ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে বোল্ড আউট করেন নাথান ম্যাককালাম ও স্টানারকে।

এর আগে কিউই শিবিরে শুরুতেই আঘাত আনেন মুস্তাফিজ। হেনরি নিকলসকে বোল্ড করার পর  আবার বোল্ড করেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে।আউট হওয়ার আগে ৩২ বলে ৪২ রান করেন কেন। তার ইনিংসে ছিল ৫ চার ও একটি ছক্কা। এ্রর আগে দলীয় ২৫ রানে হেনরি নিকলসকে বোল্ড করেন মুস্তাফিজ। । আউট হওয়ার আগে ১১ বলে ৭ রান করেন নিকলস।

প্রথম দুটি বোল্ড করার পর আউট করলেন গ্র্যান্ট এলিয়টকে। সৌম্যর হাতে ধরা পরার আগে ৭ বলে ১২ রান করেন তিনি। এর আগে মুস্তাফিজের পর জোড়া আঘাতের পর ইনিংসের ১৫তম ওভারে আঘাত আনলেন পেসার আল-আমিন হোসেন। ভয়ঙ্কর হয়ে ওঠা কলিন মুনরোকে বোল্ড আউট করেন তিনি। আউট হওয়ার আগে ৩৫ রান করেন তিনি। ৩৩ বলের এই ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা। মুস্তাফিজ ও  আল-আমিনের পর উইকেট পান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের ১৬তম ওভারে এন্ডারসনকে শূন্য রানেই বোল্ড আউট করেন তিনি।

আরও পড়ুন