সুন্দরবনের কাপ্তাই রেঞ্জের নাংলী ফরেস্ট ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার রাত ১০ টা ২৩ মিনিটে আগুন লাগলেও সোমবার সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান যুগান্তরকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেন। তবে কিভাবে আগুন লাগে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।


