বুধবার ৪ নভেম্বর ২০২৬

কমলাপুরে স্বর্ণের ৫ বারসহ যুবক আটক

sona_jugantor_8150কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণের পাঁচ বারসহ পলাশ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক পলাশ চাঁদপুরের কচুয়া উপজেলার দীপকের ছেলে বলে জানান কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

তিনি বলেন, তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছান পলাশ। গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ পর পলাশের দেহ তল্লাশি করা হয়। এসময় তার প্যান্টের বেল্টের ভেতরে বিশেষ কায়দায় রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই বারগুলোর বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মজিদ।

আরও পড়ুন