বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন: দ্বিতীয় ধাপে ৬৪৩ ইউপিতে কাল ভোট

Untitled-13-2এবার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। উপকূলীয় জেলাগুলির বেশিরভাগ এলাকায় প্রথম ধাপে ভোট শেষ হওয়ায় সবচেয়ে কম বরিশাল বিভাগে। ৩১টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে থাকবে আইন শৃঙ্খলাবাহিনীর বিশেষ নজর।

দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার ঢাকা বিভাগে কেরানীগঞ্জে ১১টি, গাজীপুরে ৭, গোপলাগঞ্জে ৩০টি, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে ২০টি করে, মুন্সিগঞ্জে ১৭টি, মাদারীপুর ও নরসিংদীতে ১৫টি করে, টাঙ্গাইলে ১৪টি এবং ফরিদপুরে ৩টি ইউনিয়নে। গাজীপুরের ৭৩ কেন্দ্রের ৪৮টি এবং গোপালগঞ্জের ২৭৯ ভোটকেন্দ্রের ১০৯টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন।

চট্টগ্রাম বিভাগের ৬ জেলায় ভোট হচ্ছে ৯৬ ইউনিয়নে। এর মধ্যে চট্টগ্রামে ৩০, কক্সবাজারে ৮, কুমিল্লায় ১৪, চাঁদপুরে ১৮টি, নোয়াখালীতে ১৫ এবং ব্রাহ্মণবাড়িয়ার রয়েছে ১১ টি।

ময়মনসিংহ বিভাগের শেরপুর নেত্রকোণা জামালপুর ও ময়মনসিংহে ভোট হবে মোট ৫৪টি ইউনিয়নে। এর মধ্যে নেত্রকোণার ১২৬ টি কেন্দ্রের মধ্যে ৮৫টির দিকেই বিশেষ নজর রাখছে পুলিশ।

খুলনার বিভাগের কুষ্টিয়ায় চুয়াডাঙ্গায়,ঝিনাইদহ ও যশোরে ভোট হচ্ছে ৫১টি ইউনিয়নে। যশোরের ১৬২ কেন্দ্রের ১৪০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এই জেলার আরপপুর ও রূপদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রংপুর বিভাগে ৭ জেলায় ভোট হবে ১১১ ইউনিয়নে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ও পুলিশ।

রাজশাহী বিভাগে ভোট হবে চাঁপাইনবাবগঞ্জ বগুড়ায় জয়পুরহাটে নওগাঁয় নাটোরে নীলফামারীতে পাবনায় ও সিরাজগঞ্জের ৯০টি ইউনিয়নে। বগুড়ার ১৭১ কেন্দ্রের ১৪৬ টিতে বিশেষ নজর রাখছে প্রশাসন।

বরিশাল বিভাগের প্রায় সব ইউনিয়নে নির্বাচন শেষ হয়েছে প্রথম ধাপে। এবার ভোট হবে পটুয়াখালীর একটি এবং ভোলার ৮টি ইউনিয়নে।

সিলেট চার জেলায় ভোট হচ্ছে ৪৬ ইউনিয়নে। ৪৩৮টি কেন্দ্রের মধ্যে ২৮৫টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্ণিত করেছে প্রশাসন। এখানে ২০৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩৮ জন।

আরও পড়ুন