বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইত্তেফাক মোড়ে বাসচাপায় ঢাকা কলেজ ছাত্র নিহত

road-accident_jugantor_8493রাজধানীর ইত্তেফাক মোড়ে বাসচাপায় আরিফুল ইসলাম (২২) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

নিহত আরিফুল ঢাকা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

মতিঝিল থানার এএসআই  রুমান যুগান্তরকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে ইত্তেফাক মোড় অতিক্রম করছিলেন আরিফুল। এ সময় পা পিছলে পড়ে গেলে ৮ নম্বর রুটের ‘গাবতলী লিংক’ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত আরিফুলকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন